মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ছাতকে লন্ডন প্রবাসীর ছয় লক্ষ টাকার মাছ লুট পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার:: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের মেসার্স মোঃ নুরুল রহমান মৎস ফার্মের পুকুরভরা মাছ লুট করার অভিযোগে ৫জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায় বিগত ২২/১/২০২৫ ইংরেজী দিবাগত রাতে লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের তাজুদুর রহমানের ছেলে কয়েছ আহমদ, বাবলু মিয়া, লায়েছ মিয়া, সহ মৃত আপ্তাবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, মৃত জলালুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম সহ আরো ১৫/২০ জনের একটি দল নুরুল রহমানের মৎস ফার্মের বিভিন্ন প্রজাতির ফলিত মাছ পুকুরে সেচপাম্প দিয়ে পানি কমিয়ে মাছ ধরার বিভিন্ন জাল দিয়ে ৬০০০০০ (ছয়লক্ষ) টাকার মাছ লুট করে নিয়ে যায়।

অভিযোগ কারি শামীম আহমদ জানান রেকর্ডিয় মৎস খামার থেকে জোরপূর্বক মাছ লুট করেছে দুর্বৃত্তরা। রাতের বেলা এই ঘটনা ঘটে।

এতে প্রায় ৬ লাখ টাকার মাছ, কাটা, জাল ও বাঁশের ক্ষতি হয়েছে। লাকেশ্বর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিন জানান এরা একে অপরের আত্মীয় হয় এদের জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এমন ঘটনা ঘটেছে তবে এ ভাবে মৎস খামার থেকে মাছ মারা টিক হয়নি।

একি গ্রামের সালিশি ব্যক্তিত্ব আফতাব আলী জানান এদের পূর্ব বিরোধ নিয়ে এদের মধ্যে মামলা মোকদ্দমা লেগেই আছে এদের বিষয়ে কথাবলে কোন কাজ হয় না তবে পুকুরে মাছ মারা টিক হয়নি। স্থানিয়রা জানান কয়েক বছর ধরে এই মৎস খামারে মাছের চাষ করে আসছেন তিনি।

কিন্তু গ্রামের কিছু চিহ্নিত লোক পূর্ব শত্রুতার জের ধরে এই লুটের ঘটনা ঘটায়। অভিযোগকারী শামিম আহমদ জানান মৎস খামারের মাছ লুটের পর মোবাইলে একটি ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এটা আমাদের সংরক্ষণে আছে। সুষ্ঠু বিচার পেতে ৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ গং রেখে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-র ওসি কে অভিযোগের তদন্ত করার নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-র ওসি আহমদ উল্লা ভূঞা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে তদন্ত করে আইনানোগ ব্যাবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর