শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

সুনামগঞ্জ ২৮ বিজিবির জনসচেতনতামূলক সভা ও মেডিকেল ক্যাম্প

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবি। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধভাবে বালু পাথর, কয়লা উত্তোলন ও গবাদীপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।

সভা শেষে দিনব্যাপী সীমান্ত এলাকার অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর