রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বোর্ড বাজারে বিএনপি‘র অঙ্গসংগঠন জিয়া মঞ্চ এর অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের বোর্ড বাজার গাছা থানা এলাকায় বটতলা রোডের পাকা ব্রীজ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন জিয়া মঞ্চ এর অফিস উদ্বোধন করা হয়।সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং বিকালে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ শাহিন সরকার ( সভাপতি জিয়া মঞ্চ, গাজীপুর মহানগর), মোহাম্মদ আওলাদ হোসেন মোল্লা (সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ, গাজীপুর মহানগর) এস এম নাঈম (সিনিয়র সহ-সভাপতি গাছা থানা বিএনপি)

মোহাম্মদ জব্বর সরকার (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি),জাহাঙ্গীর হাজারী (সাংগঠনিক সম্পাদক গাছা থানা বিএনপি) প্রমূখ ।
এর আগে গত ৭ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে মহানগরের গাছা মেট্রো থানার মোহাম্মদ জসিমকে সভাপতি জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ঠ জিয়া মঞ্চ নামে অঙ্গসংগঠনের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন পায় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক গণতন্ত্র প্রতিষ্ঠার ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও নেতাকর্মীদের অবাধ বিচরনের জন্যই গাছা থানা এলাকায় বটতলা রোডের পাকা ব্রীজ সংলগ্ন এই অফিস উদ্বোধন করা হই

এ সময় জিয়া মঞ্চ গাছা মেট্রো থানা নতুন কমিটির সদস্য ছাড়াও শতাধিক নেতা কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচার, গুম খুন, মিথ্যা মামলাসহ অসহনীয় অত্যাচারের শিকার আমরা । আল্লাহর অশেষ রহমতে গত ৫ আগস্ট ২০২৪ইং

ছাত্র-জনতার অভ্যুথানে তাদের পতন হয়েছে । জুলুমকারীরা পালিয়েছে বিশ্বে বিভিন্ন দেশে । মনে রাখবেন, যারা পালিয়েছে তারা বসে নেই । তারা প্রতি বিল্পব ঘটানোর অপকৌশল নিয়ে ব্যস্ত ।

ভিন্নভিন্ন কৌশলে এই দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে কাজ করছে । ফ্যাসিস্ট আওয়ামীলীগের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না । খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন উপস্তিত নেতারা । অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে । পরিশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করে তবারেক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর