মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সারা দেশের ন্যায় সুনামগঞ্জে ফ্যাসিবাদ দোসরদের বিচারের দাবী ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারসহ পাঁচ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শাপলা চত্বরে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

 

সমাবেশে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগর। বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, শাহাব উদ্দিন শিহাব, জাকারিয়া আহমেদ স্বাধীন, সুয়েব আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকন, সদর উপজেলার গণঅধিকার পরিষদের আহবায়ক মুশাহিদ মিল্টন যুগ্ম আহবায়ক এইচ ফরহাদ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র—জনতার উপর ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী, গুণ্ডা বাহিনী মিলে নির্বিচারে গুলি চালিয়েছে। বন্দুকের গুলি চালিয়ে সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের আহত ও পঙ্গু করা হয়েছে। আহত ও নিহতদের খরবাখবর এখন কেউ রাখে না। সরকারের কাছে পাঁচ দফা দাবী তুলে ধরেন নেতৃবৃন্দরা।

 

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর