বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কর্তন করেছে নব্য বিএনপি ক্যাডাররা

রিপোর্টারের নাম / ২৭৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানকে কুপিয়ে জখমসহ হাত ও পায়ের রগ কেটে দিয়েছে নব্য বিএনপির ক্যাডার ও তার সহযোগীরা।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে শনিবার দিবাগত রাত ৯টার দিকে নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বসে ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীর ভাই নব্য বিএনপি ক্যাডার শাহীন ফরাজী ও তার ভাই রাজিব ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত ছাত্রদল সভাপতিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের নব্য বিএনপি ক্যাডার শাহীন ফরাজীর সাথে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতিপূর্বে কারান্তরীণও ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত নয়টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এসময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধার উপস্থিতিতে যুগ্ম-আহবায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল সভাপতিকে এলোপাথারিভাবে কোপাতে শুরু করে।এসময় জীবন রক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুপিয়ে মারাত্মক জখমসহ দুই হাত ও এক পায়ের রগ কর্তন করে রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

ছাত্রদল নেতার স্বজনরা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় আসাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।।

থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষনিক থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর