শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

কাজিপুরে অটোরিক্সা চালক খুন

রিপোর্টারের নাম / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে এনামুল হক(৪২) নামের এক অটোরিক্সা চালক খুন হয়েছে। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া গ্রামের আবু সাঈদের পুত্র। কাজিপুর থানা পুলিশ মঙ্গলবার সকাল সাতটায় কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই গ্রামের রাস্তার পাশ থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। ওইদিন সকাল দশটায় থানায় গিয়ে এনামুলের লাশ সনাক্ত করে তার পরিবারের লোকজন।
নিহত এনামুলের ছোটভাই নাজমুল হাসান জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় সেহরি খেয়ে চার ক্যারেট টমেটো নিয়ে সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে উদ্দেশ্যে নিজের অটোভ্যান নিয়ে রওয়ানা দিয়েছিলেন তার ভাই।
কজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যেই এনামুলকে কস্টেপ দিয়ে হাত-পা পেচিয়ে ও গলায় মাফলার পেচিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #
মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর