শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

চেক প্রতারণার মামলায় ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

এম এইচ কামাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি তিনি।

রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল শহরের গোরস্থান রোড এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদুল ইসলাম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বামনিকাঠি গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের একটি ইটভাটা রয়েছে। ওই ইটভাটা থেকে বরিশাল শহরের ব্যবসায়ী মনিরুল ইসলাম ও মোস্তফা কামালকে ইট দেওয়ার কথা বলে ২০২২ সালে ২৭ লাখ করে দুজনের কাছ থেকে ৫৪ লাখ টাকা নগদ গ্রহণ করেন। প্রমাণ হিসেবে দুটি চেক প্রদান করেন। চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যবসায়ী মনিরুল ইসলাম ও মোস্তফা কামালকে ইটভাটা থেকে ইট না দিয়ে নাজেহাল করতে থাকেন। পরে ২০২৩ সালে মনিরুল ও মোস্তফা টাকা উত্তোলন করতে ব্যাংকে গেলে সেখানে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিস্অনার হয়।

একই বছর ২০২৩ সালে ৩০ দিনের মধ্যে চেক মূলে পাওনা টাকা পরিশোধ করার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। নোটিশের সময় অতিবাহিত হলে শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল। উক্ত দুই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর বরিশাল জেলা দায়রা জজ আদালত আসামি শহিদুল ইসলামকে এক বছর করে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড দেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম সকালে শিরোনামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি থানাধীন গোরস্থান রোড এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একই বছরের দুটি সি.আর মামলায় এক বছর করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর