রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আব্দুর রশিদ

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোন, ঠাকুর গাঁও জেলা পীর গঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহার মূল বার্তা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। এই মহান ত্যাগের দিনে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহার আদর্শ যেন আমাদের চিন্তা, চেতনা ও কর্মে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানাচ্ছি।”

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁদের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

আব্দুর রশিদ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। ঈদুল আযহা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি ভালোবাসা। আমাদের উচিত প্রতীকী পশু কোরবানির পাশাপাশি নিজের অন্তরের পশুত্বকেও কোরবানি দেওয়া।”

তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ এবং ইসলামের চিরন্তন শিক্ষা আমাদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ধনী-গরিব বৈষম্য দূর করে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চেতনায় আমরা যেনো প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।”

সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর