রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না দেয়ায় বাবা-মাকে পেটানোর অভিযোগ উঠেছে ছেলে রুপচান আলী (৩০)’র বিরুদ্ধে! জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে এঘটনাটি ঘটে।

রুপচাঁন ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে, রুপচাঁন এক সন্তানের জনক। সে পেশায় দিনমজুর দাবি করলেও তাকে কোন কাজ কর্ম করতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা। মাদকাসক্ত রূপচাঁনের স্ত্রী ও ১ সন্তানসহ ৩ সদস্যের পরিবার। স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার রুপচাঁনের। রুপচাঁন বাবা মাকে ভরন পোষণও করে না। উল্টো বাবা- মার কাছই জোর-জুলুম করে টাকা নেয়। শুধু তাই নয় মাঝে মধ্যে নেশার টাকাও দিতে হয় তার বাবা- মাকে। টাকা দিতে অস্বীকার করলেই বাবা মার উপর নেমে আসে দৈহিক নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে ৯৯৯ এ ফোন দিয়ে বাবা- মাকে গ্রেপ্তার করানোর হুমকি ও দেয়া হয় বলে জানা গেছে। রুপচাঁন নেশার জন্য ২ হাজার টাকা দাবি করে তার বাবার কাছে।

টাকা দিতে অস্বীকার করলে কথাকাটাকাটির এক পর্যায়ে তার বাবাকে আক্রমণ করে। এসময় ছেলের হাত থেকে তার বাবা গফুরকে উদ্ধার করতে তার স্ত্রী আমেনা বেগম ও দুই মেয়ে এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে জানা যায়। বর্তমানে গফুর আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে গফুর আলী বাদি হয়ে বৃহস্পতিবার রুপচাঁনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে দাবী করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিন বলেন এ বিষয়ে একটি ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর