মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি

অনলাইন ডেস্কঃ / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা।

 

 

দুদকের মামলাগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে। এ বিষয়ে দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি প্রমুখ পরিবারের সদস্যসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

 

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলমের আদালতে বৃহস্পতিবার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হয়। এদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেন, কর সার্কেলের প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক ও নোটিশ সার্ভার মো. আবু তাহের সাক্ষ্য দেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের জেরা করা সম্ভব হয়নি। আদালত আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।

 

 

এর আগে গত ৩১ জুলাই আদালত এসব মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

 

 

তিন মামলার একটিতে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি। আরেক মামলায় আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি, এবং তৃতীয় মামলাতেও শেখ হাসিনা ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর