মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

“জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি”

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

আজ জ্যেষ্ঠ সাংবাদিক, প্রবীণ লেখক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সৈনিক মইনুদ্দীন কাদেরী শওকত-এর শুভ জন্মদিন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবায় নিষ্ঠা, সাহসী কলম এবং নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে সহকর্মী, পাঠক ও সাধারণ মানুষের কাছে করে তুলেছে এক অনন্য প্রেরণার প্রতীক।

সহকর্মীরা জানিয়েছেন, চলার পথে সব সময় শওকত ভাইকে পাশে পাওয়া গেছে। তিনি শুধু সংবাদপত্রের পাতাতেই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে অবিচল এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না উল্লেখ করে অনেকে বলেছেন—“শওকত ভাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, সাহসী চিন্তা ও ন্যায়নিষ্ঠ অবস্থান সাংবাদিকতার জগতে এক আলোকবর্তিকা।”

শওকত ভাই শুধু একজন সাংবাদিকই নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। তাঁর কলম, তাঁর দৃঢ়চেতা নৈতিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে আছে।

একজন লেখক স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন আমার লেখা বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ তাঁর হাতে অর্পণ করার সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জন্য ছিল এক অনন্য সম্মানের সময়। বইটি গ্রহণ করার পর তিনি বলেছিলেন— ‘এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।’ তাঁর সেই কথা আমার লেখকজীবনের পথচলায় এক অমূল্য দিকনির্দেশনা।”

এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক মহল তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবার অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর