শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী হামলার শিকার শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী সুবাস মিয়া জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু: ‘নেতা নয়, জনগণের সেবক হতে চাই’—উন্নত, আধুনিক ও সুশাসিত ইউনিয়ন গড়ার প্রত্যয়

দীর্ঘ ৫ মাস পর যাদুকাটা নদী চালু,৫০ হাজার শ্রমিকের আনন্দ

স্টাফ রিপোর্টার: / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার প্রভাবশালী তাহিরপুর উপজেলার ভেতরে অবস্থিত যাদুকাটা নদীর বালুমহাল ২-এর দখলনামা আনুষ্ঠানিকভাবে ইজারাদার শাহ রুবেলকে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে তহশীলদার রুহুল আমিন সরজমিনে যাদুকাটা নদীর তীরে উপস্থিত ছিলেন এবং সেখানে ইজারাদারকে এই দখলনামা প্রদান করেন।

এই অনুষ্ঠানে তাহিরপুর বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, কয়লা আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম, যাদুকাটা ১-এর ইজারাদার নাছির উদ্দিন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাছির মিয়া ১৪৩২ বাংলা সনে যাদুকাটা ১ বালুমহল ইজারা নেন এবং শাহ রুবেল যাদুকাটা ২ বালুমহল এর ইজারা পান। বুধবার শাহ রুবেল ইজারামূল্য পরিশোধ করার পর তার হাতে দখলনামাটি তুলে দেয়া হয়।

তহশীলদার রুহুল আমিন জানিয়েছেন, যাদুকাটা ২ বালুমহাল ইজারাদারের জন্য নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলনের অনুমতি রয়েছে এবং আইনি কোনো বাধা নেই। এদিকে, শাহ রুবেল মিয়া বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে বালুমহাল বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, এখন বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধা নেই।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক জানিয়েছেন, যাদুকাটা ২-এর ইজারাদারকে বালুমহাল বুঝিয়ে দেয়া হয়েছে, তবে যাদুকাটা ১-এর বিষয়েও এখনো কোনো নির্দেশনা গ্রহণ করা হয়নি। নির্দেশনা পেলে ইজারাদারকে তার সীমানা নির্ধারণ করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর