মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

বিশেষ প্রতিনিধিঃ / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর শরীফপুরে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী আব্দুল হালিম (৩৫) খুন হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হালিম শরীফপুর দরগারপাড় মহল্লার মৃত আব্দুস সামাদ ও মৃত হাজেরা খাতুনের ছেলে। তিনি দুই স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে হালিমের সঙ্গে আদিব নামের এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে রাতে বাজারে ক্রামবোর্ড খেলার সময় আদিবসহ ১০–১৫ জন মিলে হালিমের ওপর হামলা চালায়। এ সময় তার গলায় ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে হালিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেবার পথে আশঙ্কাজনক অবস্থায় তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হালিম ছিলেন অত্যন্ত মিশুক ও পরোপকারী মানুষ। তার হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর