শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

শেরপুরের ঝিনাইগাতীতে বালু লুটপাট অবিলম্বে বন্ধ করতে বনবিভাগের প্রতি ইউএনও’র আহ্বান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আশরাফুল আলম রাসেল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, শোনা যাচ্ছে এখনো এখনো রাতের আঁধারে বনাঞ্চল থেকে বালু উত্তোলন ও পাচার হচ্ছে।

তিনি অবিলম্বে বনবিভাগকে বালু উত্তোলন ও পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের প্রতি আহ্বান জানান।

এছাড়া বালু চোরাচালান ও গরু চুরি বন্ধে থানার পুলিশকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরুজজামান আকন্দ, আলহাজ্ব সফিউদ্দিন আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, হাজি উছি আমিরুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওম্মে কুলসুম, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস.কে. সাত্তার, যায়যায়দিন প্রতিনিধি- গোলাম রব্বানী টিটু, দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক আবুল হাসেম, রেঞ্জ অফিসার মোঃ আব্দুল করিম, ওসির প্রতিনিধি, বিডিআর প্রতিনিধি বক্তব্য রাখেন।

সভায় গভীর রাতে বালু উত্তোলন ও পাচারের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল রাতভর অভিযান চালানোর জন্য বক্তাগণ ধন্যবাদ ও অভিনন্দন জানান। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি জাতে না হয় সে জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি সজাগ থাকার অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর