মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত

নাটোরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা দাউদার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলাবাসীসহ জেলার সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এই উৎসব আনন্দের বার্তা বয়ে আনুক এবং ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারে—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিএনপি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দাউদার মাহমুদ পূজারী ও দর্শনার্থীদের সরকারি নির্দেশনা মেনে আইনশৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করার আহ্বান জানান। পরিশেষে তিনি নাটোরসহ সারা দেশের জনগণকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর