সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-টাকা লুট, আহত এক

বিশেষ প্রতিনিধিঃ / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

 

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন ৩১ নং ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে কক্সবাজার থেকে বাড়ি ফিরেন বাড়ির মালিক আব্দুস হোবাহান। কিছুক্ষণ পর কেচি গেট খোলা পেয়ে ৭ সদস্যের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে।

শার্ট-প্যান্ট পরা অবস্থায় হাতে দেশীয় অস্ত্র—ছুরি, রামদা, চাপাটি ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে তারা পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বাড়ির সদস্যদের হাত-পা-মুখ বেঁধে ফেলে তিনটি কক্ষ তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ৭টি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে মামলা রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর