মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ

বরগুনার আমতলীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তরিকাটা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ নাসির সিকদার (৪০), পিতা দেলোয়ার সিকদার
২) মোঃ আরিফ চৌকিদার, পিতা নাসির চৌকিদার
— উভয়েই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া গ্রামের বাসিন্দা।
আমতলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তরিকাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছে থাকা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর