বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বাকেরগঞ্জে জামায়াতের স্মরনকালের বৃহত মোটর সাইকেল শোভাযাত্রা

রিপোর্টারের নাম / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লার প্রার্থীর স্মরনকালে বৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের নির্বাচনী এলাকা বাকেরগঞ্জে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯ (নয়) টায় বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম মোটরসাইকেল শোভাযাত্রার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বাকেরগঞ্জ ৬ আসনের জন্য সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান।

এছাড়াও বরিশাল জেলা এবং বাকেরগন্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সুত্রে জানা যায়, শোভাযাত্রায় প্রায় ১ ( এক) হাজারেরও বেশী মটর সাইকেল অংশ গ্রহন করে।

আয়োজিত এ মটর শোভাযাত্রাটি বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে গারুড়িয়া, কবাই ও দুধাল, রঙ্গশ্রী, ভরপাশা ইউনিয়ন ঘুরে পুনরায় জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়।

মোটরসাইকেল শোভাযাত্রার ফাঁকে ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথ সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার।

তিনি তার বক্তব্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অবহেলিত বাকেরগঞ্জের উন্নয়নের পাশে থেকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা এবং সম অধিকার নিশ্চিত করতে সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর