রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

ঔষধ ব্যবসায়ীদের বিক্র‍য় কমিশন বাড়ানোর দাবিতে ঝিনাইগাতীতে লিফলেট বিতরণ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

ঔষুধ কোম্পানিগুলোর কাছ থেকে বিক্রয় কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি।

তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতী কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক মো:শাহজালাল  বলেন ১৯৪০ সাল থেকে ওষুধ কোম্পানিগুলো খুচরা ও পাইকারি বিক্রেতাদের ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিল। বর্তমানে তা কমে ১২ শতাংশে নেমে এসেছে। অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে এই কমিশন ৩০ শতাংশের বেশি।

মো:শাহজালাল অভিযোগ করেন, বিভিন্ন ফি, কর, দোকান ভাড়া, ফার্মাসিস্টের বেতন ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ওষুধ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সরকারি ফি ও খরচ বহুগুণ বেড়েছে, অথচ কোম্পানিগুলোর কমিশন বাড়েনি,বরং আগের চেয়ে কমেছে। কমিশন ২৫ শতাংশে উন্নীত করার দাবি তাঁরা আগেও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে তুলে ধরেছেন। 

গত ২২ মে তাঁরা সারা দেশে মানববন্ধনও করেছেন। তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

উক্ত কর্মসূচিতে ঔষধ ব্যাবসায়ীদের মাঝে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন  ঝিনাইগাতী উপজেলার কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি জনাব মো: ছামিউল হক,সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী মো: শাহজালাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর