বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

শেরপুরে সিজারিয়ান অপারেশনের সময় অবহেলায় মৃত্যুর অভিযোগে এভারকেয়ার হাসপাতাল ঘেরাও!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর শহরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিক থেকে রাত ৮টা পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে হাসপাতাল প্রাঙ্গণে।

নিহত প্রসূতির নাম আশা আক্তার (২৫)। তিনি সদর উপজেলার কুসুমহাটি গ্রামের জাহিদ মিয়ার স্ত্রী। শুক্রবার বিকেলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, আয়াশা নিজে হেঁটে অপারেশন থিয়েটারে প্রবেশ করলেও কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, রোগী মারা গেছেন। সিজারের সময় কী সমস্যা হয়েছিল, কিংবা এনেস্থেশিয়া কে দিয়েছেন—এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সঠিক তথ্য দিতে পারেনি।

নিহতের চাচাতো ভাই জাকির হোসেন অভিযোগ করে বলেন, “ডা. লুৎফর রহমানের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই আমার ভাইয়ের বউ মারা গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

প্রসূতির শ্বশুর মোহাম্মদ উজ্জ্বল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার পুত্রবধূ জীবিত অবস্থায় অপারেশন থিয়েটারে গেলেও লাশ হয়ে ফিরেছে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা হাসপাতাল ছাড়ব না।”

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ হাসপাতালে জড়ো হয়। বিকেল থেকে রাত পর্যন্ত উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে রাখে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের গ্রেফতারের দাবি জানায়।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “প্রাথমিকভাবে চিকিৎসা অবহেলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সদর থানার ওসি জোবায়দুল আলম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় সেনাবাহিনীর একটি টহল দলও হাসপাতালের নিরাপত্তা জোরদার করে।

নিহত প্রসূতির নবজাতক কন্যা বর্তমানে হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে।

অভিযুক্ত চিকিৎসক ডা. লুৎফর রহমান ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. জসীম উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ঘটনাটি শেরপুরজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ও প্রশাসনিক তদারকি আরও কঠোর করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর