মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

তাহিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আ,লীগ দূষর রুকন,চরম হট্টগোল

আমির হোসাইন ষ্টাফ রিপোটার / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আমির হোসাইন ষ্টাফ রিপোটার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় আওয়ামীলীগের দূষর রুকন উদ্দিন থাকায় চরম হট্টগোল সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় এই হট্টগোল সৃষ্টি হয়।
সভায় সুনামগঞ্জ জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ,সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম,তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু সায়েম,যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীগন।

খোঁজ নিয়ে জানা গেছে,সভা শুরু হলে ফ্যাসিস আওয়ামীলীগ সরকার এর সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করা ও সর্বশেষ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত্য এডভোকেট রঞ্জিত সরকার কে এমপি হিসাবে বিজয়ী করার জন্য আহবান জানানো রুকন উদ্দিনকে সভায় আসন গ্রহণ করতে বললেই চরম হট্টগোল সৃষ্টি হয়।

পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর ছোট ভাই যুবদল নেতা আলী আহমদ সহ কয়েক জন রুকন উদ্দিন এর পক্ষ নিয়ে সবাইকে শান্ত থাকার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সভা অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,রুকন উদ্দিন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন এর আপন ছোট ভাই। এই রুকন উদ্দিন তার নিজের ফেইসবুক আইডি থেকেও ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও এডভোকেট রঞ্জিত সরকার এর পক্ষে পোস্ট লিখে। এছাড়াও আওয়ামীলীগের অনেক নেতার পক্ষে প্রচার চালায়। শুধু তাই নয় আওয়ামীলীগের আমলে টিআরকাবিটা, পিআইসিসহ সকল ধরনের সুবিধা তার ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন এর মধ্যমে। ৫ই আগষ্টের পর থেকে সে নিজেকে বিএনপি নেতা দাবী করে তার ভাইকে সহযোগিতা করছে। এবং উপজেলার বিভিন্ন অফিসে নিজেকে বিএনপি নেতা ও সাংবাদিক পরিচয় দিয়ে দালালীসহ নানান কার্যক্রম চালাচ্ছে। এনিয়ে বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর