মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

বগুড়া সদর-৬ আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে তরুণদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

বগুড়া সদর-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যে তরুণ প্রজন্মকে সংগঠিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক” — এই স্লোগানকে সামনে রেখে আজ (তারিখ উল্লেখযোগ্য) তিনমাথা আদর্শ কলেজ সংলগ্ন (১৫ নং ওয়ার্ড) এলাকায় উক্ত সাংগঠনিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও স্বেচ্ছাসেবক নেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। তরুণদের উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে ধানের শীষের পক্ষে ভোট প্রাপ্তিতে অবদান রাখা, যাতে জনগণ আবারও দেশ ও জাতির সেবার সুযোগ পায়।

সভায় আরও উপস্থিত ছিলেন—
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ আবু রায়হান, এবং তরুণ সংগঠক জিম, আকাশ, তন্ময়, মিনহাজ, বোরহান, খোকন, শামিম, সিয়াম, মানিক, বিধান, শাওন, আরাফাত প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর