মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

মিজানুর রহমান  শেরপুর জেলা  প্রতিনিধি: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান  শেরপুর জেলা  প্রতিনিধি:

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৭৫ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ও ৭ নভেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া, ধোবাউড়া উপজেলার দিপুলিয়াপাড়া ও আমতলী এলাকা এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া ও পোড়াবাড়ী এলাকা ও শ্রীবরদী উপজেলার মাহিরাঙ্গাপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

অভিযানকালে অভিনব কৌশলে ভারত থেকে আনা ১ লাখ ৫ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড, ৬৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি গরু জব্দ করা হয়। এসব চোরাচালান ও মাদকদ্রব্যের মোট মূল্য ধরা হয়েছে ১৩,৭৫,৬০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন,“সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর