বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সুনামগঞ্জে ভুয়া অভিযোগ ছড়িয়ে জনমনে ‎বিভ্রান্তি সৃষ্টি

আমির হোসাইন স্টাফ রিপোর্টার / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বরাবর করা এক নামবিহীন অভিযোগপত্রের স্ক্যান কপি ভাইরাল হয়েছে। উক্ত অভিযোগপত্রে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ভুয়া ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এই ভূয়া অভিযোগের কপি ছড়িয়েছে—এর কোনো সঠিক হদিস এখনো পাওয়া যায়নি।


‎এ বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, একটি কুচক্রী মহল বিএনপি ও এর সহযোগী সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তাদের দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মাঠ দুর্বল করার উদ্দেশ্যেই এমন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব রটানো হচ্ছে।



‎নেতাকর্মীরা আরো বলেন, “যাদের জনপ্রিয়তা বেশি, তাদের নিয়েই বেশি আলোচনা-সমালোচনা হয়—এটা স্বাভাবিক। কিন্তু কে বা কারা এমন ভুয়া অভিযোগ দায়ের করেছে, তা কেউই জানে না। এটি সম্পূর্ণ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ, যা সুনামগঞ্জের সাধারণ মানুষ ইতোমধ্যে বুঝে ফেলেছে।” তাদের মতে, জনবিচ্ছিন্ন কিছু সুবিধাবাদী মহলই এই ধরনের গুজব ছড়ানোর সাথে জড়িত থাকতে পারে।



‎অন্যদিকে, সুশীল সমাজের অনেকেই এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে এমন অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নিছক ব্যক্তিগত আক্রমণ ও নেতৃত্বের প্রতিযোগিতায় প্রতিযোগীদের ঘায়েল করতে একটি গোষ্ঠীর কু-চিন্তার বহিঃপ্রকাশ। বিশেষ করে “ধোপাজান কাণ্ড”-এর নাম ব্যবহার করে যে অভিযোগপত্রটি প্রচার করা হয়েছে, তা ভিত্তিহীন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের অনেককেই অতীতে ধোপাজান নদীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় অবস্থানে দেখা গেছে।


‎স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এই ধরনের গুজব ও ভুয়া অভিযোগ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, যা রাজনৈতিকভাবে ন্যাক্কারজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর