বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

শেরপুরে ২ থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

শেরপুরে ২ থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা সরজমিন পরিদর্শন করেলেন শেরপুর জেলার নয়া পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় পুলিশ সুপার উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের চৌকস পুলিশ দল পুলিশ সুপার -কে “গার্ড অব অনার” প্রদান করে। এসময় থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন-সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। উভয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর