শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে ৩টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রতি ইটভাটা মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে ইট ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শেরপুর সদর এবং ঝিনাইগাতী উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে সদরের তাতালপুর মনকান্দায় অবস্থিত মেসার্স আশিকা ব্রিকস, সদরের মির্জাপুরের মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়ার কাটাখালী ব্রিজ এলাকার মেসার্স বিপি ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে তৈরি করা কাঁচা ইট ভেঙে দেয়া হয়েছে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। আর ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ। অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিগণ।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ইনকিলাবকে বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর