বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ ইটভাটার মালিককে মোট ১৪ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এই সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ  উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যগণ।

অভিযানে জিহান জিগজ্যাগ অটো ব্রিকস–৫, মেসার্স এ এইচ ব্রিকস, মেসার্স মুন ব্রিকস এবং মেসার্স আর ইউ বি ব্রিকস, এই ৪ টি ইটভাটাকে পৃথকভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সব কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের এমন কঠোর উদ্যোগে শেরপুরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর