বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

হাদি হত্যার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। শুক্রবার (১৯ ডিসেম্বর ) বিকেলে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান কিরণ, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণ অধিকার পরিষদের রোকনুজ্জামান, জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

বক্তারা আরও জানান, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। এ বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৯-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর