সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়ার শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার বগুড়াঃ / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তার তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি জাতি চিরদিন মনে রাখবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের শ্রমিক সমাজের কল্যাণে তিনি অসমান্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।’

এসময় সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর