মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও উপহার বিতরণ অনুষ্ঠিত বিসিবিতে পদত্যাগের ‘মিছিল’, মধ্যরাতে পদত্যাগ করলেন মঞ্জুর আলম “হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন। যাদুকাটায় পানি বাড়ার সাথে সাথে  অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী। শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন। জ্বালানি সংকটে দীর্ঘ লাইন ভাঙার ডিজিটাল সমাধান, একটি স্মার্ট নীতিমালার প্রস্তাব -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই বাবা নামের ক’ল’ঙ্কি’ত পিতা সন্তানের লা’শ ফেলে বাড়ি থেকে পলায়ন! সুনামগঞ্জে গাইনি সার্জনের অনুমতিহীন বিদেশ ভ্রমণ, রোগী সেবায় চরম ভোগান্তি। উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক

সম্পর্কের টানাপোড়েনে ফেসবুক হলো প্রতিশোধের হাতিয়ার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসাইন স্টাফ রিপোর্টার


সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি ও ধর্ষণ সংক্রান্ত এক মামলায় শোয়েব আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক শোয়েব জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের গুলজার মিয়ার ছেলে ও পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী।

পুলিশ সূত্রে জানা যায়,টিকটকের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী-স্ত্রীর পরিচয়ে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে তারা অবস্থান করেন। একই ভাবে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখেও তারা ওই হোটেলে এক সঙ্গে সময় কাটান।

এ সময় ভুক্তভোগী নারীর অজান্তে তার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও কৌশলে নিজের মোবাইলে সংরক্ষণ করেন অভিযুক্ত। পরবর্তীতে প্রবাসী স্বামী ওমানে থেকে দেশে ফিরে এলে ওই নারী অভিযুক্তের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডিতে ভুক্তভোগী নারী ও তার স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে,এতে ভুক্তভোগী নারী মানসিক ভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে ভুক্তভোগী দম্পতি সুনামগঞ্জ সদর মডেল থানার লিখিত অভিযোগ দায়ের করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম জানান, মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই জহির হোসেনকে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বুধবার সন্ধ্যায় তাহিরপুর থানাধীন বাদাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশে এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর