শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | লন্ডন

আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এই বিশেষ দিনে নারী সমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট প্রবাসী সংবাদমাধ্যম ব্যক্তিত্ব, দৈনিক সোনালী সময় ও দৈনিক প্রতিবাদ পত্রিকার সম্পাদক এবং লন্ডন প্রবাসী ব্রিটিশ বাঙালি সোহেল সরকার।
এক বার্তায় তিনি বলেন, “সভ্যতা বিনির্মাণে এবং সমাজের প্রতিটি স্তরে নারীদের অবদান অনস্বীকার্য। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল সাহসী নারীদের, যারা নিজেদের অধিকার আদায়ে এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
সোহেল সরকার আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি নারীরা যেমন প্রবাসে দেশের মুখ উজ্জ্বল করছেন, ঠিক তেমনি বাংলাদেশেও নারীরা শিক্ষা, রাজনীতি এবং অর্থনীতিতে অভাবনীয় সাফল্য অর্জন করছেন। তিনি বিশ্বাস করেন, সঠিক সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করলে নারীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য যে, সোহেল সরকারের সুযোগ্য নেতৃত্বে উল্লেখযোগ্য বাংলা নিউজ মিডিয়া থেকে বর্তমানে ১০টি বাংলা পত্রিকা প্রকাশিত হচ্ছে, যা প্রবাসী ও দেশীয় সংবাদ জগতে এক অনন্য মাইলফলক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁর এই মিডিয়া হাউসগুলো নারী অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
সবশেষে তিনি বিশ্বের সকল প্রান্তের নারীদের সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর