মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা

রিপোর্টারের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা

বিশ্বনাথ সিলেট থেকে মোহাম্মদ সায়েস্তা মিয়ার প্রতিবেদন:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। ৫ই মে মঙ্গলবার সংসদ সদস্যের সিলেট উপশহরস্থ বাসভবনে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতের এসময় এমন বক্তব্য তুলে ধরেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া সকল কাজ ধীরে ধীরে দৃশ্যমান হবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি বিশ্বনাথে আইনশৃংখলার অবনতি ও মাদকের ব্যাপক বিস্তার রোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করতে দ্রুত কার্যকর প্রদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি ।

বিশ্বনাথ-টেংরা রাস্তার পাকাকরণ ও রাস্তার সামান্য অংশ নদীতে ধেবে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতিমধ্যে জেলা প্রকৌশলী ও আরো উদ্বর্তন কর্তৃপক্ষ ধেবে যাওয়া স্থান সরজমিনে পরীক্ষা নিরিক্ষা করেছেন। ধেবে যাওয়ার কারণ জানতে মাটি পরীক্ষার কাজও চলছে। চলমান কাজ নিয়ে কিছু মিডিয়া ভুল তথ্য উপস্থাপন করেছে। কাজ শেষ হওয়ার আগে মন্তব্য না করে, কাজ শেষ হওয়ার পর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে অবশ্যই দেখবো। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। নদী ভাঙ্গন স্থানে ব্লক ব্যাবহার করার পরিকল্পনাও রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো গাফলতি ধরা পড়লে সেটির ব্যবস্তাও নেওয়া হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু ও মিডিয়াকর্মী ইয়াসিন মির্জা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর