শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত

পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি 

​রংপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে রংপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর রংপুর জোনের উদ্যোগে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

​সংস্থাটির পরিবেশবান্ধব এ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জোনের আওতাধীন মাহীগঞ্জ, গঙ্গাচড়া, বদরগঞ্জ এবং লালমনিরহাটের কালীগঞ্জ শাখার সকল সদস্যের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এছাড়া সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়’ গঙ্গাচড়া, রংপুর -এর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের হাতেও এসব গাছের চারা তুলে দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে মোট ৫,০০০ (পাঁচ হাজার) গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএসএস রংপুর জোনের জোনাল ম্যানেজার জনাব অলক সাহা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মো. আব্দুল মতিন, রংপুর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মো. সুজন আলী, শঠিবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মো. সেলিম রেজা এবং অডিট অফিসার জনাব মো. দুলাল হোসেন প্রমূখ। এছাড়াও এসএসএস-এর বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, “পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।” সাধারণ মানুষের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে এসএসএস-এর এ উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন। উপস্থিত সবাই সংস্থাটির এই মহতী ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর