ঝিনাইগাতীতে বিসিএস ক্যাডারপ্রাপ্ত ভাইয়ের ছোটবোন ইশামণির এইচএসসিতে জিপিএ-৫ অর্জন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ কান্দলী গ্রামের কৃতী সন্তান মাহমুদুল হাসান মিজানের ছোটবোন ইশামণি (ইশা) এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ অসামান্য সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
মাহমুদুল হাসান মিজান ৩৬তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তাঁর ছোটবোন ইশামণির এমন কৃতিত্বপূর্ণ ফলাফল পরিবারের জন্য আনন্দের পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ইশামণির এই সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের প্রত্যাশা, ইশামণি ভবিষ্যতেও পড়াশোনায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজের স্বপ্ন পূরণ করবেন এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন।
সবাই ইশামণির জন্য দোয়া করবেন, যেন তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করতে পারেন।