বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি / ১৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: আসন্ন ১ নং সিংগাবুরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল-মামুন মাদকমুক্ত, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য।

মোঃ আব্দুল্লাহ আল-মামুন শ্রীবরদী উপজেলার মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান দুলালের ছোট ভাই। তিনি একজন সাবেক সেনা সদস্য ও সাবেক ছাত্রনেতা। পাশাপাশি তিনি ৫৬ নম্বর ওয়ার্ড শাহবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সেনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মামুন বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ১ নং সিংগাবুরুনা ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করা হবে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়নে পুরোনো ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করা হবে। জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাসে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। জরুরি রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর ব্যবস্থাও গ্রহণ করা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে মামুন বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে চান। জনগণের প্রত্যাশা পূরণ, অবহেলিত এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং চিকিৎসাসেবার সুযোগ বাড়ানোর মাধ্যমে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর অঙ্গীকার।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল-মামুন ১ নং সিংগাবুরুনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে মাদকমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর