সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বকশীগঞ্জে কাভার্ড ভ্যান ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু!

তাড়াশ টাইমস / ৩০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা- রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
তাঁরা কামালপুর মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক আপন মিয়া ও সাকিব হাসান রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে মারাত্মক আহত হওয়া সাকিব হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর