রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

তাড়াশ টাইমস / ১০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন ও উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। দেশের উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক অগ্রগতিতে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেকারত্ব দূরীকরণে যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর