ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালেন ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন
মিজানুর রহমান,
শেরপুর জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন।
এ উপলক্ষে তিনি জাতীয়তাবাদী চেতনার মহান নেতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনার এক অনন্য স্মারক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদী শক্তিকে আজও অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার, ন্যায়বিচার ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে শক্তিশালী করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য, শেরপুর জেলা ডি.ই.এ.বি-এর আহ্বায়ক এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।