রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ঝিনাইগাতীতে জমকালো নাইট ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, উদ্বোধক চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতীতে জমকালো নাইট ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, উদ্বোধক চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম মিল্টন ও আমানউল্লাহ স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর জমকালো ফাইনাল খেলা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কান্দুলী মাদ্রাসা মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় পাইকুড়া কমিউনিটি ক্লাব ও ৫৫ রকেট ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ কাউছার আহমেদ সুমন।

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় এগিয়ে নেওয়া, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের উপস্থিতি ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের কোনাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান খলিল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, আয়োজক কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টটির আয়োজন করে কান্দুলী জুনিয়র স্পোর্টিং ক্লাব। পুরো খেলার ধারাভাষ্য প্রদান করেন আশরাফুল আলম। তাঁর প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই তাঁদের এ উদ্যোগ। পাশাপাশি মরহুম মিল্টন ও আমানউল্লাহর স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে স্মরণীয় করে রাখাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর