বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টুর মতবিনিময় সভা, চাইলেন এলাকাবাসীর দোয়া ও সমর্থন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টুর মতবিনিময় সভা, চাইলেন এলাকাবাসীর দোয়া ও সমর্থন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু।

সভায় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপস্থিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মতবিনিময়কালে মোবারক হোসেন মিন্টু বলেন, তিনি নির্বাচিত হলে পাঠাকাটা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে মানুষের পাশে থাকতে চান। এলাকার উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর