বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা

সারিয়াকান্দিতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারিয়াকান্দিতে দিনব্যাপী কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুন) অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি এ্যাডঃ নূর-এ-আজম বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা,জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম বাদশা,পৌর বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম পিন্টু,সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,পৌর বিএনপি ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শাহিন।

এসময় পৌর বিএনপির সহসভাপতি লাল মাহমুদ লাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন-পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ বিন কাসেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর