মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

ঢাবির পরীক্ষার প্রশ্নে ‘বেনজীরের দুর্নীতি’ ও ‘এমপির হানি ট্রাপ’

রিপোর্টারের নাম / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বর্তমান সময়ে দেশের সর্বাধিক আলোচিত বিষয় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদস সদস্য আনোয়ারুল আজীম আনান হত্যাকাণ্ড। এমন দুইটি চলমান ইস্যু নিয়েই মিড টার্মের প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩ শিক্ষা বর্ষের মাস্টার্স পরীক্ষায়। মাস্টার্স এর ‘থিউরিস অফ সোশ্যাল চেঞ্জ’ বা সমাজ পরিবর্তন তত্ত্ব (এসওসি ৫০২) বিষয়ের এমন প্রশ্নপত্র এখন নেটিজেনদের আলোচনায়।

সোমবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম সেমিস্টারের ৫০২ নম্বর কোর্সের প্রথম ও দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কোর্সটির শিক্ষক অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

প্রশ্নপত্রে দেখা গেছে, প্রথম প্রশ্নটি করা হয়েছে এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড নিয়ে। সেখানে এনডিটিভির খবরকে সূত্র হিসেবে ব্যবহার করে “হানি-ট্রাপে বাংলাদেশি এমপি: ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা” শিরোনামে খবরের কিছু অংশ তুলে দিয়ে তা বিশ্লেষণ করতে বলা হয়। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে যে ধারা তা মার্কস, ফ্রয়েড, মারকুস এবং হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়।

দুই নম্বর প্রশ্নে সময় টিভির একটি সংবাদের বরাতে “বেনজীরের দুর্নীতি: সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি?” শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রশ্নগুলো কোর্সের সাথে সাদৃশ্যপূর্ণ। কালমার্কসসহ বিভিন্ন মনীষীদের উক্তির সাথে সামঞ্জস্য রেখে এ প্রশ্ন করা হয়েছে।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাহিবুর রহমান শোয়েব নামে এক শিক্ষক প্রশ্ন পত্রের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এইরকম একটা প্রশ্ন করার সাহস দরকার।

দুষ্ট রাজনীতি, নিজে বিপদে পড়ার ভয়, সমালোচিত হওয়ার ভয়, নিজের অপারগতা ইত্যাদি ইত্যাদি কারণে করাও যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর