রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

যমুনা ডিগ্রী কলেজের সভাপতি ও উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ৩৮৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
ধর্ষন মামলার বাদী ও তার ভাইসহ স্বজনদের মারপিট, হত্যা, অপহরন, বসতভিটায় পুড়িয়ে দেয়াসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সিরাজগঞ্জের সয়দাবাদ যমুনা ডিগ্রী কলেজের সভাপতি ও উপাধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে মামুন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- যমুনা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও শহরের ১নং খলিফাপট্টির মৃত আবু বক্করের ছেলে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, একই মহল্লার তার ভায়রা ভাই ও মৃত আবুল হোসেনের ছেলে যমুনা ডিগ্রী কলেজের  উপাধ্যক্ষ জাকির হোসেন এবং তার স্ত্রী শরিফা খাতুন।
মামলা সুত্রে জানা যায়, যমুনা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেনের ছেলে ফাতিন ইসরাত অর্ক বিয়ের প্রলোভনে চন্ডিদাসগাতী গ্রামের বাসিন্দা ও মামলার বাদীর বোন ইসলামিয়া কলেজের ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গত ২৫ জুন সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অর্ককে আটক করে জেল হাজতে পাঠায়। এ ঘটনায় আনোয়ার হোসেন ফারুক ও তার ভায়রা জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে মামলার বাদী মামুন ও ধর্ষন মামলার বাদী তার বোনকে হত্যাসহ নানা ধরনের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে গত ২ জুলাই বিকেলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীকে তার বাড়ীর সামনে ঘিরে ফেলে এবং তার বোন যেন ধর্ষন মামলা তুলে নিয়ে এ জন্য হুমকি, হত্যা ও অপহরনের চেষ্টা চালায়। এ সময় বাদীর চিৎকার করিলে লোকজন এগিয়ে আসলে আসামীরা বাদী ও তার বোনসহ আত্মীয় স্বজনকে অপহরন, খুন করে গুম, মুক্তিপন আদায় এবং বাদীর বসতবাড়ী লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। এছাড়াও গবাদি পশুকে বিষপান হত্যা, জোরপুর্বক ফসল কেটে নেয়াসহ বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখায়। এ অবস্থায় বাদী আসামীদের ভয়ে ভীতি হয়ে এবং আইনশৃংখলা রক্ষার জন্য রবিবার আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছে বলেও মামলার আইনজীবী সহকারী জানিয়েছেন।
মামলার বাদী মামুন তালুকদার জানান, একদিকে বোনের চরম ক্ষতি করেছে। অন্যদিকে মামলা করায় হত্যাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে। এ অবস্থায় ভয়ভীতির মধ্যে আমি ও আমার বোন ও মাসহ স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তার দাবীও জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর