বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

রিপোর্টারের নাম / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪

  • অনলাইন ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয় পেয়েছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ২টি পদে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নির্বাচনে আওয়ামীপন্থি সাদা প্যানেল থেকে আবদুর রহমান হাওলাদার সভাপতি এবং আনোয়ার সাহাদাত শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামীপন্থি সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন।

এছাড়া ১০ টি সদস্য পদে জয়লাভ করেছেন- হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া।

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের বিজয়ী দুজন সদস্য হলেন- মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর