সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

আতংকবাদী সন্ত্রাসী ডাকাত জুবেল-আজাদ গংদের খুঁটির জোর কোথায় -?

রিপোর্টারের নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬

কথিত জুবেল আজাদ গংদের অপপ্রচারের প্রতিবাদে ধনপুর সহ বৃহত্তর এলাকাবাসীর নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্টিত

সিলেট প্রতিনিধি :

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা-এর ৫নং দৌলতপুর ইউনিয়নের ধনপুরসহ বৃহত্তর এলাকার জনগণ সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে কথিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (১৬ মে ২০২৬) স্থানীয় গ্রামে আয়োজিত এক বৈঠক ও প্রতিবাদ সভায় এলাকাবাসী এ প্রতিবাদ জানান।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, চাউলধনী হাওরের পাড়সংলগ্ন “কালার চাঁন” গাছ এলাকার পাশে বসবাসকারী কথিত বহিরাগত জুবেল-আজাদ গং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছে। এতে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এলাকাবাসীর দাবি, গত ১৪ মে বৃহস্পতিবার স্থানীয় প্রবীণ ও অসুস্থ মুরব্বি মশাহিদ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্তদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়। পরে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও সভায় অভিযোগ তোলা হয়।

প্রতিবাদ সভায় আরও বলা হয়, অভিযুক্তরা বাইরে থেকে এসে এলাকায় বসতি স্থাপন করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নানা ধরনের হয়রানির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় দেশীয় অস্ত্র প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় উপস্থিত স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এদিকে, এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে যেকোনো ধরনের অপপ্রচার ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহ আব্দুল মজিদ জমির আলী, মো.আরব আলী, মো, মশাহিদ আলী, মো.আমির আলী, মো.ইরন মিয়া, মো. কবির আলী, মো.নজব আলী, মো.ফারুক মিয়া,মকরম আলী,মসব আলী,দবির মিয়া,কবির মিয়া,আব্দুল আহাদ, মাহবুব আহমদ মাখন, তাজ উদ্দিন,জামাল আহমদ,শিপন মিয়া,জাহির আলী,সফর আলী,,আব্দুল কাদির,আ.বাছির, আলী, কামাল আহমদ প্রমুখ।

সমাজকর্মী ও শিক্ষানুরাগী হোসেন আহমদ ও কবি এস.পি.সেবু যৌথ ভাবে সভা শেষে সাংবাদিকদের বিফিং করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর