বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

চেক সুন্দরী ক্রিস্টিনার মাথায় উঠল মিস ওয়ার্ল্ডের মুকুট

বিনোদন ডেস্ক: / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিশ্বের অন্যতম বড় আয়োজন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। প্রতিযোগিতার ৭১তম আসরটি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৪ বছর বয়সী এই তরুণী এক জমকালো অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন। তিনি ১১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গতকাল শনিবার আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু-বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এ সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।
এদিনের মিস ওয়ার্ল্ড-২০২৪ প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন। এদিকে, দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামকরা বলিউড অভিনেত্রীরা।

এ ছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফাড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হারভজন সিং, রাজন শর্মা, জামিল সাইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়া মানষী চিল্লারও।

মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এছাড়াও এ দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কাক্করের মতো শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর