বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার উদ্যোগে কাজিপুরে জাতীয়  শিশু দিবস পালন 

কাজিপুর প্রতিনিধিঃ / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

‘Shain a light’ by International Inner Wheel President Trish Douglas & “Stronger Women  Stronger World ” by District Chairman Shahina Rafique, (District-328) -এই দুটো মোটো কে সামনে রেখে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন, শিশুদের চোখ সম্বৃদ্ধির স্বপ্নের রঙিন। ” এই প্রতিপাদ্যে  সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয়  শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
১৭ই মার্চ-২০২৪  ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা’র আয়োজনে এ দিবস  উপলক্ষে উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাসনা হেনা কেন্দ্রে শহিদ মিনারে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,   আলোচনা  সভা ও   চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়  ।
উক্ত অনুষ্ঠানে জাতীয়  শিশু দিবসের কেক কেটে শিশুদের খাওয়ানো এবং চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সন্মানিত সভাপতি আবিদা সুলতানা।উল্লেখ যে “ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা” ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। আবিদা সুলতানা ৩৫ তম সভাপতি হিসেবে ২০২৩-২০২৪ সালে নির্বাচিত হয়েছেন।
‘ইন্টান্যাশনাল ইনার হুইল’ একটি আন্তর্জাতিক নারী সংগঠন।বিশ্বের প্রায় প্রতিটি দেশে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।অসহায় সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে এ সংগঠনটি কাজ করে।
‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’এবার শততম বছর পালন করছে।
‘ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা’ প্রতি বছরের মতো এবছরও সুবিধার বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করবে।’গ্রেটার ঢাকা’ যেন আরও বড় পরিসরে  কাজ করতে পারে সেই জন্য গ্রেটার ঢাকার সভাপতি  আবিদা সুলতানা সবার সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর