মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা!

অনলাইন ডেস্ক: / ২৯৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

সম্প্রতি গুগল ড্রাইভ ব্যবহারকারীদের লক্ষ্য করে স্প্যাম বার্তা পাঠানোর ঘটনা শনাক্ত করেছে। এ বিষয়ে গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক থাকতেও বলেছে প্রতিষ্ঠানটি। যদিও সমস্যা সমাধানে গুগল কাজ করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ড্রাইভে একটি হুমকির সম্ভাবনা রয়েছে অর্থাৎ গুগল ড্রাইভে স্প্যাম আক্রমণের ঝুঁকি বেড়েছে। কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে সন্দেহজনক ফাইল খুঁজে পাচ্ছেন, যেগুলোকে ডাউনলোড করতে বলা হচ্ছে। গুগল জানিয়েছে এই ফাইলগুলো আসলে ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণ জাতীয় কিছু হতে পারে, যা ব্যবহারকারীদের ডিভাইস এবং ডাটার ক্ষতি করতে পারে।
প্রতিষ্ঠানটি জানায়, ড্রাইভ ব্যবহারকারীরা যদি কোনো সন্দেহজনক ফাইল খুঁজে পান, অবিলম্বে সেটিকে স্প্যাম বিভাগে রাখুন। সেই সঙ্গে অপরিচিত কোনো লিংক বা ফাইলে ক্লিক করা থেকে বিরত থাকুন। তবে ভুল করে সন্দেহজনক ফাইল গ্রহণ করলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ফাইলটি নজরে পড়লে সেটিকে রিপোর্টও করা যেতে পারে।

স্মার্টফোনে যেভাবে রিপোর্ট করবেন

ফাইলটি যদি স্মার্টফোনে আসে স্ক্রিনের শীর্ষে তিনটি বিন্দু দেখা গেলে সেখানে ক্লিক করুন এবং তারপর রিপোর্ট বিকল্পটি ক্লিক করুন

কম্পিউটারে যেভাবে রিপোর্ট করবেন

যদি কম্পিউটারে ফাইলটি খুলে থাকেন তবে সেটিতে রাইট ক্লিক করুন। এর পরে স্ক্রিনে ‘ব্লক’ বা ‘রিপোর্ট’ বিকল্পটি দেখতে পাবেন যা নির্বাচন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর