মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

নাটোরের লালপুরে সড়কের আরসিসি ঢালাই কাজে শুভঙ্করের ফাঁকি

নাটোর প্রতিনিধি: / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪




নাটোরের লালপুরে মিল রোডের সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে আরসিসি ঢালাই কাজে নির্ধারিত অনুপাত না মেনে ঠিকাদার নিুমানের উপকরণ ব্যবহার ও পরিমাণে রড কম দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, উপজেলার গোপালপুর রেলগেট থেকে লেবার লাইন পর্যন্ত ১ কি.মি. সড়ক উন্নয়নের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। গত ২২ দিন আগে সড়কে কাজ শুরুর থেকেই কাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। বর্তমানে ১২ দিন যাবৎ সম্পন্ন সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে আরসিসি ঢালাই কাজ করছে। আবার ঠিকাদারি প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে কাজ শেষ করতে রাতে আধারেও কাজ করেছে বলে জানান স্থানীয়রা।

উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানা যায়, এসড়কটির সরকারি বরাদ্দ প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। রাস্তাটির ৫৩০ মিটার আরসিসি ঢালাই কাজ রয়েছে। শিডিউল অনুযায়ী ঢালাইয়ের প্রতি মিশ্রণে এক বস্তা সিমেন্ট, দেড় বস্তা মোটা বালি, আড়াই কড়াই কালো পাথর, ঢালাইয়ের থিকনেস ৮ ইঞ্চি, রডের খাঁচা নির্মাণে ৬ ও ৭ ইঞ্চি বর্গফুট, ৩০ ফিট জয়েন্টে বারে ২০ ইঞ্চি ২৫ মিলি রডের ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হলেও বাঁশ দিয়ে স¤পন্ন সড়ক বন্ধ করে রাখা হয়েছে। যেখানে সড়কের ৮০ শতাংশ জায়গায় কালো পাথরের পরিবর্তে নি¤œমানের সাদা পাথর ও মোটা বালুর পরিবর্তে চিকন বালু ব্যবহার করা হয়েছে। স¤পন্ন রাস্তায় খাঁচা নির্মাণে রডের পরিমাণ কমিয়ে দিয়েছে। ৬ ও ৭ ইঞ্চি বর্গফুটের পরিবর্তে ৮ থেকে সাড়ে ৮ বর্গফুটে রড ব্যবহার করা হয়। কাজের শেষ দিকে দুই/এক জায়গা ব্যাতিত কোথায় জয়েনিং বা মেচিংবারে রড ব্যবহার করা হয় নি। আবার বেশ কিছু জায়গায় ঢালাইয়ের ৮ ইঞ্চির কম থিকনেস দেওয়া হয়েছে।

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রেন্টু বলেন, আমি পাথরের জায়গায় তো খোয়া দেয় নি। এতে সমস্যা নেই। আর জয়েন্টবারে রড না দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী ইকবাল হোসেন কাজে কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, মিথ্যা কথা বলবো না, চিকন বালু ব্যবহার করেছিলো। তবে পরের বার সেটা আর দেয় নি। এলসির মাল সব সময় পাওয়া যায় না। তাই সাদা পাথর ব্যবহার করা হয়েছে। আর সাদা পাথর টেস্টে পাশ করছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, কাজে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর