বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ফুলেল শুভেচছায় খানসামায় বীর মুক্তিযোদ্ধাদের বরণ করলেন সরকারী কর্মকর্তারা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছায় সিক্ত করলেন সরকারী দপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের বরণ করে উপজেলায় কর্মরত কর্মকর্তারা।

ইউএনও মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার সদস্যগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালির মুক্তির জন্য যুদ্ধে গিয়েছিলাম। সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পূরণে কাজ করছেন। তিনি আমাদের সম্মানিত করেছেন। তিনি আরো বলেন, আজকে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যেভাবে সম্মান জানালেন এতে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীন একটি ভূখণ্ড বাংলাদেশ পেয়েছি বলেই সরকারী কর্মকর্তা হওয়ায় সুযোগ পেয়েছি। এজন্য তাঁদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সরকারী কর্মকর্তারা কাজ করে যাচ্ছি। যেন তাঁদের দেওয়া আমানত এই দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো উন্নত জায়গায় পৌঁছে দিতে পারি।

এর আগে খানসামা উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্যারেডে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর